\ নিজস্ব প্রতিবেদক \
টানা ৬ দিনের বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। আজ সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন বাংলোর এলাকায় বড়ো একটি পাহাড় ধ্বসে পড়ে। পাহাড়ধ্বসের ফলে ৪ টি বাড়ীর লোকজন আটকা পড়ে। সকাল সাড়ে ৭ টায় ভাঙ্গণের খবর পেয়ে পুলিশের ২টি রেসকিউ টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আটকা পড়া লোকজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে। এ ছাড়া এই এলাকায় ঝুকিতে থাকা আরো ৬ টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন আরিফ বলেন সকালে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আটকা পড়াূদের উদ্ধার করি। ৪ টি ঘরে মাটি পড়ে ঘর থেকে বের হতে পারছেনা। তাদের নৌকাতে করে বের করে আনা হয়েছে। এছাড়া ঝুঁকিতে থাকা আরো ৬ টি পরিবার সহ ১০ টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়েছে যাওয়া হয়েছে।

উদ্ধার হওয়া লোকজন জানান রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রচেষ্টায় আজ আমরা উদ্ধার হতে পেরেছি। তিনি দ্রæত তম সময়ের মধ্যে না আসলে আমাদের অবস্থা আরো খারাপ হতো। তারা বলেন, তিনি আমাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে।

