॥ নিজস্ব প্রতিবেদক ॥
রিজার্ভ বাজার শরীয়তপুর নিবাসী মরহুম নুরনাহার বেগমের মৃত্যু দাবীর চেক হস্তান্তর করেছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বনরূপা শাখা অফিস। গতকাল কোম্পানীর পক্ষ থেকে রিজার্ভ বাজার শরীয়তপুর এলাকায় গিয়ে মরহুম নুরনাহারের নমিনির হাতে এই চেক তুলে দেন রাঙ্গামাটি পৌরসভার ১,২ ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলার জোৎস্না বেগম।
এ সময় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড রাঙ্গামাটির ডিজিএম উত্তম দেবনাথ, ব্রাঞ্চ ম্যানেজার উষা নন্দী, সন্ধ্যানী লাইফ ইন্সুরেন্সরে ব্রাঞ্চ ম্যানেজার রোজী বেগম, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সন্ধানী লাইফ ইন্সুরেন্সের একজন গ্রাহক নুরনাহার বেগম সন্ধানীতে একটি পলসি করে। মৃত্যু আগে ৬০ হাজার টাকার একটি পলিসি করে। তিনি প্রয়াত হওয়ার আগ পর্যন্ত তিনি ৫০০ টাকা হারে ১৪ কিস্তি পলিসির টাকা চালায়। মৃত্যুর পর তার দাবীকৃত টাকার থেকে ৫ শতাংশ কর্তন করে ৫৪ হাজার টাকা নমিনির হাতে তুলে দেয়া হয়।

