নানিয়ারচতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা এলাকা হতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগসহ যুবলীগের নেতাকর্মীরা।

পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্তের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।

সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদারের সঞ্চালনায়,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।