॥ নিজস্ব প্রতিবেদক ॥
সারা দেশের ন্যায় রাঙ্গামাটির ৫০টি ইউনিয়ন এবং রাঙ্গামাটি ও বাঘাইছড়ি দুটি পৌরসভাসহ মোট গণটিকা কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৩৩ হাজার ২শত।
এর মধ্যে বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলী ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিচালনা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। তবে রাঙ্গামাটির ৪৯টি ইউনিয়নে প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ৫শত ৯১জন। আর ২৫ বছরের উদ্ধের নারী ও পুরুষ এই টিকা গ্রহণ করছেন।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, দূর্গম যেসব ইউনিয়ন রয়েছে সেখানে যেতে আমাদের সময় লেগে যাওয়ার কারণে কিছু সংখ্যাক মানুষকে গণটিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। আর যাদেরকে গণটিকার প্রথম ডোজ দেয়া সম্ভব হয়নি আজ সকাল থেকে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার (১০ আগষ্ট) বাকী ১টি দূর্গম বড়থলী ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।

