নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে রাঙ্গামাটির বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াত ইসলামী বাংলাদেশের সৌজন্য সাক্ষাত

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে রাঙ্গামাটির বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত জামায়াত ইসলামী বাংলাদেশ রাঙ্গামাটির নেতৃবৃন্দ।

৮ আগষ্ট বৃহস্পতিবার বিকাল থেকে রাঙ্গামাটি জেলার সরকারি স্থাপনা, মন্দির, বৌদ্ধ বিহার. গীর্জা ও বিভিন্ন উপসনালয় রক্ষায় মাঠে কাজ করছেন জামায়াত ইসলামী বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ। জামায়েত ইসলামী বাংলাদেশ রাঙ্গামাটি সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম নেতৃত্বে নেতৃবৃন্দ রাঙ্গামাটির একটি বিশেষ টিম রাঙ্গামাটি শহর সহ বিভিন্ন উপজেলার মন্দির বিহার ও গীজা পরিদর্শন করেন এবং উপসনালয়ের কমিটি ও পুরোহিতদের সাথে কথা বলেন।

এ সময় জেলা যুগ্ম সম্পাদক মনসুরুল হক, জেলা প্রচার সম্পাদক এ্যাডকেট হারুনুর রশিদ, শিবির রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসনে সহ জেলা জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ শহরের বিভিন্ন মন্দির কমিটি, বৌদ্ধ বিহার কমিটি ও গীর্জার কমিটির নেতৃবৃন্দদের সাথে কথা বলেন এবং তাদেরকে সচেতন করা হয়।