নারী উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের উন্নয়নে আগামী নির্বাচনে প্রধামন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নারীদের এগিয়ে আসতে হবে—- দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
নারী উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের উন্নয়নে আগামী নির্বাচনে প্রধামন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নারীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালকুদার এমপি। তিনি বলেন, অতীতে অনেক সরকার থাকলেও নারীদের উন্নয়নে কোন সরকার কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার মা তাই নারীর উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নারীরা আজ মাথা তুলে দাঁড়াতে শিখেছে। খাদেলা জিয়ার আমালে কোন নারী সচিব ছিলো না আজ অনেক গুলো সচিব দেশের উন্নয়নে কাজ করছে। পার্বত্য অঞ্চলের উন্নয়নেও এক নারী সচিব ভুমিকা রেখেছিলো। তাই আগামী দিনে পার্বত্য অঞ্চলের উন্নয়নে ও নারী উন্নয়নে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
গতকাল রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুব মহিলালীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রাঙ্গামাটি জেলা যুব মহিলালীগের সভানেত্রী রোকেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সহ-সভাপতি রফিকুল মাওলা, আওয়ামীলীগ নেতা অভয় প্রকাশ চাকমা, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, পৌর আওয়ামীলীগের মাহফুজুর রহমান, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান সহ বিভিন্ন নারী নেত্রীরা বক্তব্য রাখেন।
পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

