পরিবার পরিকল্পনা বিভাগের নিরাপত্তা প্রহরী, আয়া, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী পদের সকল মৌখিক পরীক্ষা স্থগিত

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

অনিবার্য কারণ বসত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত পরিবার পরিকল্পনা বিভাগের রাঙ্গামাটির সকল প্রকার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৩, ১৪, ১৬ ও ১৭ অক্টোবরের সকল মৌখিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদের ওয়েব সাইডে এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশের ঘোষণা দেন।

গত ৮ অক্টোবর পরিবার পরিকল্পনা সহকারী, অফিস কাম কম্পিউটার অপারেটর, পরিবার পরিকল্পনা পদিরর্শক (পুরুষ), পরিবার কল্যাণ সহকারী (মহিলা), পরিবার কল্যাণ সহকারী (মহিলা), পরিবার কল্যাণ সহকারী (মহিলা) পরীক্ষা হওয়ার কথা থাকলেও অনিবার্য্য কারণ বসত ৭ অক্টোবর এক নোটিশে রাঙ্গামাটি জেলা পরিষদ পরীক্ষা স্থগিত করেন।

সাথে সাথে নৈশ প্রহরী (গার্ড) জেলা অফিস ও আঞ্চলিক পন্যাগার, পরিচ্ছন্নতা কর্মী (মহিলা ও পুরুষ) জেলা কার্যালয়, অফিস সহায়ক (উপজেলা পর্যায়ে), নিরাপত্তা প্রহরী (ইউনিয়ন পর্যায়ে), আয়া (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) আগামী ১৩ অক্টোবর, ১৪ অক্টোবর, ১৬ অক্টোবর এবং ১৭ অক্টোবর তারিখে নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের লক্ষে ০৮/১০/২০২১ খ্রিঃ তারিখের লিখিত পরীক্ষা এবং নিরাপত্তা প্রহরী, আয়া, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী পদের ১৩/১০/২০২১ খ্রিঃ, ১৪/১০/২০২১ খ্রিঃ ১৬/১০/২১ খ্রিঃ এবং ১৭/১০/২০২১ খ্রিঃ তারিখের নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশতঃ আপাতত স্থগিত করা হলো।
সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

এই বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, অনিবার্য কারণ বশত আমরা পরীক্ষা স্থগিত করতে হয়েছে। আশা করছি আগামী কিছু দিনের মধ্যে মন্ত্রনালয়ের সাথে আলোচনার মাধ্যমে রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল নিয়োগ কার্যক্রম পুনরায় গ্রহণ করা হবে। সাময়িক অসুবিধার কারণে রাঙ্গামাটি জেলা পরিষদের হস্তান্তরিত পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগে যারা আবেদন করেছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন চেয়ারম্যান।