রাঙ্গামাটি সার্বিক পরিস্থিত নিয়ে রাঙ্গামাটি জেলা যুবদলের মন্দির পরিদর্শন ও বৈঠক

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি শান্তিপুর্ণ জেলা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকল সম্প্রদায়ের মানুষ এক সাথে ধর্ম পালন করি। এই সম্প্রতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে তার জন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা যুবদলের কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।

৮ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি ও রাঙ্গামাটির বিভিন্ন মন্দির রক্ষার বিষয়ে রাঙ্গামাটি শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক কালে যুবদলের নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

এ সময় রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সাদারণ সম্পাদক ও যুবনেতা আব্দুল শুক্কর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও শহর যুবদলের আহবায়ক মোঃ সিরাজুল মোস্তফা, সদর উপজেলা যুবদলের সাদারণ সম্পদক ও জেলা যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুবদল নেতা শম্ভু বড়–য়া, নন্দন কর্মকার, ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ও মুন্না বড়–য়া সহ জেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ।

বৈঠকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, সহ-সভাপতি রাজু প্রসাদ দে, সহ-সভাপতি নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক বিশু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।