খেলাধুলায় দক্ষতা বাড়াতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হাত সবসময় প্রসারিত থাকবে—নিখিল কুমার চাকমা
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়ন এবং জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সূর্য শিখা ক্লাব।
খাগড়াছড়ি স্টেডিয়ামে গতকাল ফাইনালে সালকাতাল দলকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে সূর্য শিখা ক্লাব।
খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকার প্রাইজমানি ও ট্রফি এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পুরস্কার দেয়া হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস খাগড়াছড়ি পৌরসভার চেয়ারম্যান নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান সানে আলম সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টসেরা গোলকিপার নির্বাচিত হন মো: শফিক ও মো: কায়েস। আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন অম্লান ত্রিপুরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজহার হীরা।
প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা দুই দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘খেলাধুলায় দক্ষতা বাড়াতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হাত সবসময় প্রসারিত থাকবে।’

