জুরাছড়ির দুমদুম্যার গবাছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রাঙ্গামাটি জেলা প্রশাসন

বিবিধ

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় দুমদুম্যা ইউনিয়নের গবাছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন।

গত ২১ ফেব্রুয়ারী সকালে তাৎক্ষনিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গবাছড়ি বাজারের প্রায় ক্ষতিগ্রস্থদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর নির্দেশে রাঙ্গামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শুকনো খাবার পৌছে দেন।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে দুমদুম্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, তিনজন ইউনিয়ন পরিষদ মেম্বার, উক্ত এলাকার কারবারি সোনা রতন চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ টি পরিবারকে এক বস্তা করে শুকনা খাবার ও দুইটি করে কম্বল বিতরণ করেন রাঙ্গামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ ছাড়া জেলা প্রশাসকের পক্ষ হতে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য গত ২০ শে ফেব্রুয়ারি আনুমানিক সকাল সোয়া ১১ টায় জুড়াছড়ি উপজেলার দুমদুমা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের চামপাই বাজারে(গবাছড়ি বাজার) একটি চা দোকান হতে আগুনের সূত্রপাত হয়ে ২৪টি দোকান বশ্মীভূত হয়।