রাঙ্গামাটির কাউখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান সন্ত্রাসী আস্তানা ধ্বংস

বিবিধ

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ৪ নং কলমপতি ইউনিয়নের কলাপাড়া, নাইল্লাছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরবেলায় তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের তৈরি ৪টি রাইফেল ট্রেঞ্চ, ৩টি পর্যবেক্ষণ চৌকি এবং ৩টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের উৎখাতের লক্ষ্যে উক্ত এলাকায় সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।