রিজার্ভ বাজার চৌমুহনীতে ধানের শীষের নির্বাচনী সভা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার মানুষের যাতায়াতের জন্য রিজার্ভ বাজার লঞ্চ ঘাটকে আধুনিকায়ন করা হবে বলে মন্তব্য করেছেন ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান। তিনি বলেন, রিজার্ভ বাজারের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। পুরো এই এলাকাকে উন্নয়নের আওতায় নিয়ে আসতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা প্রযোজন। অতীতে কোন নেতা এই কাজে হাত দেয়নি। আগামীতে ক্ষমতায় যেতে পারলে রিজার্ভ বাজারকে অধিকতর উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হবে বলে জানান দীপেন দেওয়ান। তাই ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভোট দেয়ার আহবান জানান এলাকাবাসীকে।
মঙ্গরবার (২৭ জানুয়ারী) রিজার্ভ বাজার চৌমুহনী এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান তিনি এই কথা বলেন।
রিজার্ভ বাজার বিএনপি নেতা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভ’ট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বিএনপির অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সন্ধ্যায় নির্বাচনে সমাবেশের আগে রিজার্ভ বাজার এলাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এসে নেতাকর্মীরা সমাবেশ স্থলে যোগদেন। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী স্থানীয জনগন যোগ দিয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দেন।
এছাড়া সমাবেশ শেষে ছাদ খোলা গাড়ীতে করে রিজার্ভ বাজার এলাকা প্রদক্ষিণ করে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান। তিনি হাত নেড়ে জনগনকে শুভেচ্ছা জানান।
পরে রিজার্ভ বাজার প্রধান সড়কের আহবানী ক্লাবের উপরে বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন করেন।
এর আগে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে নিবাচনী প্রচারণা করেন রাঙ্গামাটি জেলা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা। পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

