সনাতন ধর্মের ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বানী প্রচারে বাংলাদেশ ইসকন যথাযথ ভূমিকা পালন করছে— মোঃ আকবর হোসেন চৌধুরী
\ নিজস্ব প্রতিবেদক \
সনাতন ধর্মের ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বানী প্রচারে বাংলাদেশ ইসকন যথাযথ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, সনাতন ধর্মের প্রচারের মাধ্যমে এই ধর্মকে এগিয়ে নিতে ইসকন যে কাজ করছে তা আরো শত বছর আগে থেকে করার প্রয়োজন ছিল। বর্তমান সময়ে সমাজের যে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে তা ধর্ম চর্চার মাধ্যমে দুর করতে হবে।
আজ শুক্রবার ৭ জুলাই রাঙ্গামাটি রাঙ্গাপানি রাধা রাসবিহারী ধাম মন্দিরে রথযাত্রার পুর্ণমিলনী ও মন্দিরে উঠার সিঁড়ির উব্দোধন করতে গিয়ে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, সুদর্শন জগন্নাথ দাস, প্রচেদা কৃপা দাস, রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলার রবি মোহন চাকমা, রূপ অবতার দাস, চিৎময় বলরাম দাস সহ বিভিন্ন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধা রাসবিহারী ধাম মন্দিরে রথযাত্রার উদযাপন কমিটির আহবায়ক নিপতি পাল।
এর আগে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে সিড়ির উদ্বোধন করেন।

