বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গামাটি অঞ্চলের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা, সংবর্ধনা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান

রাঙ্গামাটি

বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম চর্চার মাধ্যমে সমাজের অন্ধকার দুর করতে হবে—– দীপংকর তালুকদার

\ নিজস্ব প্রতিবেদক \

বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম চর্চার মাধ্যমে সমাজের অন্ধকার দুর করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, ভগবান বুদ্ধের বানী গুলো প্রচার করার মাধ্যমে যুব সমাজকে সমাজের কুসংস্কার থেকে দুরে সরিয়ে আনতে হবে। সমাজ থেকে সুসংস্কার দুর করা গেলেই বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কাজ সফল হবে বলে মন্তব্য করেন।

আজ শুক্রবার ৭ জুলাই রাঙ্গামাটিতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গামাটি অঞ্চলের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা, সংবর্ধনা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গামাটি অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুপ্রিয় বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মৃদুল কান্তি চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উদয়ন বড়–য়া সহ কেন্দ্রীয় ও রাঙ্গামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ধর্মীয় দেশনা প্রদান করেন।

পরে গুনীজনদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।