জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ১২ অক্টোবর

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ক্ষুদা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণ শ্লোগানে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, পৌর মেয়র আকবর হোসন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জাহান মহসিন রোমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিকলীগ রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জাতীয় শ্রমিকলীগ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম।

জাতীয় শ্রমিকলীগ রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম রাঙ্গামাটির প্রতিটি শ্রমজীবি মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।